০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে মশারি কারখানাসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকার উজ্জলের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, বিজয় নগর এলাকার উজ্বলের বাড়িতে ফারুক নামে একজন মশারির কারখানা হিসেবে ভাড়া নিয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কারখানার পাশে একটি ঘরে আগুন দেখা যায়। পরে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুইটি ঘরসহ মশারি কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুনের ঘটনা ফায়ার সার্ভিসকে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্না করার সময় মশারির কারখানায় এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জে মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২