১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সিরাজগঞ্জে কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি

সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় পোকা দমনে কৃষকদের কাছে সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার তাড়াশ উপজেলার সরিষার জমিতে কীটনাশকের পরিবর্তে ব্যবহার হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি। ফলে এ অঞ্চলের কৃষকদের সরিষার আবাদে কমেছে কীটনাশকের খরচ। তবে বেড়েছে লাভের অংশ। তাই পরিবেশ বান্ধব এই পোকা দমন পদ্ধতি তাড়াশ উপজেলাসহ চলনবিলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সেক্স ফেরোমন ফাঁদ বলতে একটি বক্সে ফসলের ক্ষতিকারক নারী পোঁকার সুগন্ধি রেখে বক্সের নিতে সাবান যুক্ত পানি বা কীটনাশক যুক্ত পানি রাখলে ওই পুরুষ পোঁকা বক্সে প্রবেশ করে পানিতে পরে মারা যায়। ফলে ক্ষতিকারক ওই পোকা আর বংশ বিস্তার করতে পারে না। আরো জানা গেছে, ক্ষতিকর পোঁকা দমন ও ফসল রক্ষায় সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে সুফল পাচ্ছেন চাষিরা।

শুধু তাই নয়, পোকা ও কীট দমনে অন্য কীটনাশক কিংবা ওষুধের তুলনায় খরচ অনেক কম হওয়ায় এর ব্যবহারেও আগ্রহ বাড়ছে চাষিদের। বর্তমানে তাড়াশ উপজেলার ৪ হাজার ৭শ’ ৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১৫শ’ চাষি ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। আগামীতে এর ব্যবহার আরো অনেক অংশ বৃদ্ধিপাবে বলে ধারনা কৃষি অধিদপ্তরের।

উপজেলার সগুনা ইউনিযনের মাকোরশোন ও কুন্দইল গ্রামের সরিষা চাষি তইমুর রহমান, শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম বলেন, আমরা প্রতি বছরই সরিষার চাষ করি। তবে সরিষা পাঁকার সময় চিন্তায় থাকতে হয় পোঁকার আক্রমণ নিয়ে যে ফসল ঘরে তুলতে পারবো কিনা। তবে এ বছর আগে থেকেই কৃষি অফিসের দেওয়া ফোরোমন ফাঁদ ব্যবহার করে এখনো কোন প্রকার কীটনাশক দিতে হয়নি ও পোঁকারও আক্রমণ হয়নি।

অপর দিকে বিভিন্ন এলাকায় সরিষার জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে সরিষার জমির পাশে স্থাপন করার মৌ-খামারের প্রচুর পরিমাণে মাছি মারা গেলেও সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি ব্যবহারের ফলে তাড়াশ উপজেলায় মৌ-মাছির কোন ক্ষতি হয়নি বলে জানান তাড়াশের সগুনা ইউনিয়নে আগ্রত মৌ-চাষীরা মাসুদ রানা সহ অনেকে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা বলেন, প্রথম পর্যায়ে আমরা কৃষক ভাইদের আগ্রহ বাড়াতে উপজেলা পরিষদের সহযোগীতা নিয়ে বিনামূল্যে ১৫শ’ সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি। কৃষকরা সুফল পেয়ে এ পদ্ধতি ব্যবহারে দিন দিন আগ্রহ বাড়ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি

প্রকাশিত : ০৬:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২