পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ বেহুন্দি ও চর গড়া জাল জব্দ করে মৎস্য বিভাগ। এরপর তা প্রকাশ্যে বিনষ্ট করা হয় ।
মৎস কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিনভর চর মন্তাজ, সোনার চর, কলাগাছিয়া চর , রাঙ্গাবালী সামুদাফৎ ও বঙ্গোপ সাগরের মোহনায় বিশেষ কম্বিং অপারেশন ২০২২ এর ২য় ধাপের ৬ষ্ট দিনে বিশেষ কম্বিং অপারেশনের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২০ টি বেহুন্দি ও ১১ টি চরগড়া জাল জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ১০,৫০০০০ টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল শেষ বিকেলে প্রকাশে বিনষ্ট করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল, রাঙ্গাবালী থানা পুলিশ ও কোষ্ট গার্ড ।
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল বলেন, আমরা আজকে সামুদাফৎ , চর মন্তাজ, সোনার চর এলাকায় অভিযান করে ২০ টা বেহুন্দি জাল এবং চর গড়া আছে ৫০০০ মিটার জব্দ করছি । এবং ওগুলো বৌ বাজারে জনসম্মুখে পোড়াই দিয়া আসছি
বিজনেস বাংলাদেশ/ এ আর




















