০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

না’গঞ্জে বনভোজনের যাত্রীরা পিটিয়ে হত্যা করলো যুবককে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বাইক আরোহী যুবককে পিটিয়ে হত্যা করেছে ঢাকা-চট্টগ্রামগামী একটি বাসের যাত্রীরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের চাচা জজ মিয়া বদি হয়ে ঐ বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। নিহত বাইক আরোহী মো. আবু সুফিয়ান মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী পুকুরপাড় এলাকার মৃত গোলজার হোসেন বকুলের ছেলে। বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের একটি মার্কেটের দোকান কর্মচারী এবং তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতের চাচা জজ মিয়া জানান, আবু সুফিয়ান (২৫) ও তাহার বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) বুধবার রাতে মোটর সাইকেলযোগে ঢাকার গুলিস্তান থেকে সাইনবোর্ড হয়ে নিজ বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে মোটর সাইকেলটিকে (ঢাকা মেট্রো ব ১৪-৪৬৪৯) সি.ডি.এম ট্রাভেলস পরিবহনের বাসের চালক চাপ দেয়। তখন মোটর সাইকেলযোগে বাইক আরোহীরা বাসটিকে থামালে বাসের মধ্যে থাকা চালক,হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০/২৫ জন অজ্ঞাতনামা যাত্রী গাড়ী হতে নেমে বাইক আরোহীদের এলোপাথারীভাবে মারধর করে জখম করে এবং এসময় আবু সুফিয়ানের গলায় পা দিয়ে চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এসময় আশেপাশের লোকজন উদ্ধার করে প্রথমে সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষনা করেন।

এদিকে কাঁচপুর হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানায়, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় সুফিয়ান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দোষিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান পিপিএম বার জানান, মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

না’গঞ্জে বনভোজনের যাত্রীরা পিটিয়ে হত্যা করলো যুবককে

প্রকাশিত : ০৬:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২