রূপগঞ্জে একটি নবজাতক শিশুর গলা কাটা মস্তক পুকুর থেকে উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
২০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নীল ভিটা এলাকার জুয়েলের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আল আমিন (১৩) তার কয়েকজন বন্ধু নিয়ে গোলাকান্দাইল মধ্য পাড়ায় আতাবরের বাড়ির পাশে একটি বাউন্ডারি করা পুকুরের পানি ফেলে মাছ ধরার সময় এ শিশুর গলা কাটা মস্তক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মস্তকটি উদ্ধার করে। মস্তকের বাকিাংশ উদ্ধারের চেষ্টা চলছে। শিশুর মাথায় দুটি কপের চিহ্নও দেখা যায়।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। শিশুর মস্তকটি ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে নবজাতক শিশুর গলা কাটা মস্তক উদ্ধার
-
মোঃ নুর আলম,রূপগঞ্জ - প্রকাশিত : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- 94
ট্যাগ :
জনপ্রিয়





















