১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ধামইরহাটে ৭৫জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিরতরণ করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) মো. ছিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উমার ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসা. হাফজা খাতুন ইলা, আ.লীগ নেত্রী আনজু আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ৮টি ইউনিয়নে গ্রাম পুলিশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ধামইরহাটে ৭৫জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

প্রকাশিত : ০৬:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২