১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ধামইরহাটে ট্রলির নিচে পড়ে চালকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে মাটি বোঝায় ট্রলির নিচে পরে আব্দুল ওয়াহাব (২৮) নামের এক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত এন্দোয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার মো. ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন ওই এলাকার মাঠ থেকে আব্দুল ওয়াহাব তার নিজ বাড়িতে একটি ট্রলিতে করে মাটি নিয়ে যাচ্ছিল। পথেই এন্দোয়া গ্রামের একটি রাস্তায় পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গিলে সে গুরত্বর ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার পল্লী চিকিৎসকের নিকট নিলে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে লাশ হাসপাতালে নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ধামইরহাটে ট্রলির নিচে পড়ে চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২