১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

না’গঞ্জ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর ঢাকার গুলিস্তান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মুন্সিগঞ্জের লৌহগঞ্জের কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মোঃ সবুজ (২১),পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর এলাকার মোঃ কামালের ছেলে মোঃ শাকিল (২৬) এবং শরীয়তপুরের সখীপুরের চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(২৫)।
এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পেট্রোল পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে বনভোজনগামী যাত্রীরা। পরবর্তীতে এ ঘটনায় গত ২০ জানুয়ারি দুপুরে সুফিয়ানের চাচা মোঃ জজ মিয়া বাদী হয়ে গাড়ীর ড্রাইভার-হেলপার সহ ২০/২৫ জনকে দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৩৭) দায়ের করেন।
নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম বার জানান,গতকাল রাতে এসআই শওকত জামিলের নেতৃত্বে পুলিশের একটি টিম এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান জানান, শনিবার রাতে গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে গ্রেফতারকৃত ৩ জনকে ৭ দিন করে পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

না’গঞ্জ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

প্রকাশিত : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২