১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত

  • হালিমা খানম,
  • প্রকাশিত : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • 85

ব্রাহ্মণবাড়িয়ায়ঃ ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।তার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কাউতুলী মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। এই ঘটনায় ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত

প্রকাশিত : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২