১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ফেনীতে মুক্তিযোদ্ধা তালিকা থেকে শহীদ নূর হোসেনের নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

ফেনীর ফুলগাজী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা থেকে শহীদ নূর হোসেনের নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে শহরের রিপোর্টাস ইউনিটিতে নুর হোসেনকে বীরমুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত করার দাবী তুলে সংবাদ সম্মেলন করেন তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী।এসময় তিনি, নুর হোসেন এর মুক্তিযুদ্ধে অংশ নেয়া এবং অস্ত্র জমা দেওয়ার সার্টিফিকেট ও মুক্তিযুদ্ধের সনদসহ কিছু প্রমাণাদি তুলে ধরেন।

মুক্তিযোদ্ধা নুরুন্নবী বলেন,১৯৭৩ সালের ২১শে মে মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর অনশন ধর্মঘটকে কেন্দ্র করে সর্বদলীয় হরতালের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকার রাজপথে তৎকালীন ডিপিআই অফিসের সামনে সরকার সমর্থনপুষ্ট দুষ্কৃতিকারীরা গুলি করে নুর হোসেনকে আহত করে অপহরন করে গুম করে।পরে তার মৃতদেহ ফেরত দেয় নাই ও আজ অবধি এর কোন বিচারও হয় নাই।

নুরনবী বলেন, নূর হোসেন আমৃত্যু বাংলাদেশ শ্রমিক ফেডরেশনে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ এর সমাজবিজ্ঞানের দ্বিত্বীয় বর্ষের ছাত্র ছিলেন। ঢাকাস্থ ফেনীবাসীদের একত্রিত করে প্রথম আহ্বায়ক মনোনীত হন। ফেনীকে জেলা করার জন্য চেষ্টা করেন এবং কর্মসংস্থানের নিমিত্তে মনোনিবেশ করেন। একটি গঠনতন্ত্র রচনা করেন। তবু সরকারী মুক্তিযোদ্ধা গেজেটে উনাকে তালিকাভুক্ত করা হচ্ছেনা।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোন দলের নয়। তৃণমূল থেকে মন্ত্রনালয় পর্যন্ত অনিয়ম দুর্নীতিতে আবদ্ধ হয়ে আছে। তাই তার ভাই নুর হোসেনকে তালিকাভুক্ত করছে না।আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাউকে অনৈতিক সুবিধা দিতে রাজিও নই আবার অনিয়মকে কখনো পশ্রয় দিবো না।

তার দাবী, গত ২৪-২৫ নভেম্বর ২০২১ ইং ফুলগাজী উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি নূর হোসেন কে তালিকাভুক্ত করে নাই। নুর হোসেন ফুলগাজী উপজেলার জগতপুর এলাকার মৃত মাষ্টার ইছহাক ভুঞার ছেলে।

সংবাদ সম্মেলনে নুরনবী জেলা প্রশাসন সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এর সুদৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী গণ। মফিজূর রহমান ফেনী ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ফেনীতে মুক্তিযোদ্ধা তালিকা থেকে শহীদ নূর হোসেনের নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৫:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২