ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা গ্রামের ১টি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন পুকুরের মাছ চাষী অহিদ মিয়া।
ভুক্তভোগী অহিদ মিয়া বলেন, গত ২১ জানুয়ারী রাত ১১ টার দিকে আমার পুকুর পাড় থেকে বিল্লাল মিয়া. আবু বক্কর, ওমর ফারুক, আবু তাহের সহ কয়েকজনকে দৌড়াইয়া চলে যেতে দেখা গেছে। তখনই নিশ্চিত হয় যে, তাহারা পূর্ব বিরোধের জেরে আমাকে ক্ষতিগ্রস্থ করার উদ্যেশ্যে পুকুরে বিষ ডালিয়া মাছ মেরে ফেলে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি করেছে।
ক্ষতিগ্রস্থ অহিদ মিয়া বলেন কিছুদিন আগেও তারা আমার পুকুরের পাড় জোরপূর্বক কেটে ফেলেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















