০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

নওগাঁর ধামইরহাটে ট্রাক চাপায় একই মোটরসাইকেলে থাকা ৪জন আরোহী নিহত হয়েছে। এদের মাধ্যে দুইজন আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে পথেই তারাও মারা যায়।
রবিবার (২৩ জানুয়ারি) রাত ৯টায় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিতকীডাঙা নামক বাজারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ এলাকার গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) এবং একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে আবদুস ছালাম (৩০) এবং একই ইউনিয়নের দক্ষিণ জাহানপুর নামক এলাকার মো. জুয়েল এর ছেলে মিনহাজ (২৪) এবং একই এলাকার হেলাল হোসেনের ছেলে সজল (৩৫)।

স্থানীয়রা জানান, ঘটনার দিন ধামইরহাট হাটবার ছিলেন। হাটে ক্রয়-বিক্রয় শেষে তারা উভয় একটি ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথেই হরিতকীডাঙা নামক এলাকায় পৌছলে একই দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু সুফিয়ান (১৮) এবং আবদুস ছালাম (৩০) ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা মিনহাজ (২৪) এবং সজল (৩০)কে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে নেয়া হলে রাত আনুমানিক ১২টায় তারাও পথেই মারা যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং চিকিৎসা নিতে যাওয়া অবস্থায় দুজন মারা গেলে তাদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ০৪:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২