১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২৫

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) ভোর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ভূঞাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আবুল কালাম জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। ভোর রাত ৪ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে বাসটি পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদায় করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২৫

প্রকাশিত : ০৫:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২