০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৪ শ্যালো মেশিন ও নৌকা ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু, পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৪টি সেইভ (শ্যালো) মেশিন এবং ছোট বড় মিলিয়ে ১০টি ইঞ্জিনচালিত নৌকা ভাঙচুর ও আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে।
এ সময় বিজিবি তামাবিলের কোম্পাণী কমান্ডার নায়েক সুবেদার হযরত আলী ও গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় সহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ২৪টি সেইভ (শ্যালো) মেশিন ও নৌকা ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৪ শ্যালো মেশিন ও নৌকা ধ্বংস

প্রকাশিত : ০৫:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২