০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকারসহ মজিদ বেপারী (৫০), সবুজ মিয়া (৩৫) ও মোখসেদুল হাসান নামে ৩ মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদকের একটি মামলায় তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের টেকপাড়া নামস্থানে ওই ৩ মাদক কারবারিদেরকে প্রাইভেটকারসহ আটক করে থানায় নিয়ে আসে।

আটক, গাঁজা উদ্ধার, মামলা ও আসামিদের চালানের বিষয়টি নিশ্চত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

আটককৃত মজিদ বরিশালের মুলাদী উপজেলার আলীমাবাদ এলাকার বোয়ালিয়া (বামচর) গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে। তিনি ঢাকার শাহআলী নিউ সি বøক রাইনকোলা এলাকায় তার শ^শুর নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। সবুজ পিরোজপুরের ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় থাকেন। মোখসেদুল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল (গোপিনগর) গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাপুর এলাকার ৮নং সেক্টরের সিকদার হাজীর বাড়িতে ভাড়ায় থাকেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের টেকপাড়া নামস্থানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ঘোড়াশালের দিক থেকে আসা টঙ্গীগামী অঢওঙ-ঢ মডেলের একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো : গ-২৮-২৮২৯) গতিরোধ করে পুলিশ। প্রাইভেটকারের পিছনে মজিদ বেপারী ও সবুজ মিয়া (৩৫) যাত্রী বেশে থাকলেও মোখসেদুল হাসান চালক হিসেবে ছিলেন। এ সময় তাদের প্রাইভেটকারটি তল্লাসি করে পিছনের ব্যাকডালা খুলে চটের একটি বস্তার ভেতরে ১ কেজি করে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০টি প্যাকেটে ১০ কেজি উদ্ধার করা হয়। পরে রাতেই ওই ৩ মাদক কারবারিদেরকে আসামি করে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজী বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯(খ)/৪১ ধারায় একটি মাদক মামলা (১৭) দায়ের করেন। ওই মামলায় দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ওই ৩ মাদক কারবারি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি শিকার করেছে বলেও জানান পুলিশের ওই এসআই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত : ০৬:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২