০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কালীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার আইজিপি পদক লাভ

২০২১ সালে প্রশংসনীয় ও ভাল কাজের সীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জে ১১ জন পুলিশ কর্মকর্তার মধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন আইজিপি পদকে ভূষিত হয়েছেন। এছাড়াও ২০২০ সালে প্রশংসনীয় ও ভাল কাজের সীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জে ২০ জন পুলিশ কর্মকর্তার মধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুল হক একই পদকে ভূষিত হন।

গত ২১ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত হলেও রোববার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা পুলিশ রেঞ্জের পেইজ থেকে এই তালিকা প্রকাশিত হয়। তবে সোমবার (২৪ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে আইজিপি পদক প্রদানের কথা থাকলেও দেশের করোনার পরিস্থিতির তা বন্ধ করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মুঠো ফোনে আইজিপি পদক প্রাপ্তির বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন ও ইন্সপেক্টর এ.কে.এম মিজানুল হক।

এক প্রতিক্রিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থা অনেক বেড়েছে। তাছাড়া পুলিশ আগের চেয়ে অনেকে বেশি দায়িত্ববান। কারণ পুলিশ এখন প্রযুক্তিনির্ভর। ৯৯৯ নম্বরের কারণে পুলিশ আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারছে। পুলিশের ওপর মানুষের আস্থা সৃষ্টি হয়েছে এবং আস্থাও বেড়েছে। তবে ভাল কাজের স্বীকৃতিতে যে কোন প্রাপ্তিই আরো বেশি দায়িত্বশীল করে তুলে বলেও তিনি জানান।

ইন্সপেক্টর এ.কে.এম মিজানুল হক জানান, কাজের যে কোন স্বীকৃতি ও প্রাপ্তি ভালো কাজে উৎসাহ জোগায়। তবে এই পদক অর্জনে কালীগঞ্জ থানার আপামর জনসাধারণ এবং থানার সকল পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রতাশ করেন।

উল্লেখ্য, এ.কে.এম মিজানুল হক বদলি জনিত কারণে বর্তমানে গাজীপুর পুলিশ সুপার অফিসে ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন গাজীপুর জেলার কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কর্মরত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কালীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার আইজিপি পদক লাভ

প্রকাশিত : ০৬:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২