০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বোয়ালমারীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদ্য সমাপ্ত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহন করেছেন।

২৬ জানুয়ারি বুধবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম নবনির্বাচিত ৯০জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান তিনি।

শপথ বাক্য অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

এসময় উপস্থিত ছিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন, বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সালাউদ্দিন, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, গুণবহা ইউপি চেয়ারম্যান এ্যাড সিরাজুল ইসলাম, পরমেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাতৈর ইউপি চেয়ারম্যান রফিউল আলম (মিন্টু), ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বোয়ালমারীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২