০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাজৈর ভোট কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে এমপি পুত্র আসিফ খান একটি ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া আসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ১০জন আহত । পরে খবর পেয়ে দ্রত র‌্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন । এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের আশ্বাস দেন । এঘটনা ঘটে আজ বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ১০৪নং নয়াকান্দি সরকারি প্রাথামিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহনকালে।

জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে ১০৪নং নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এমপি শাজাহান খান পুত্র মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিফুর রহমান খান তার লোকজন নিয়ে নৌকা প্রতীক রেজাউল করিম শাহিন চৌধুরীর পক্ষে ভোট কেন্দ্রে যাওয়া আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আনারস প্রতীক হাজ্বী মোঃ মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমানের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয় । মারাতœক আহত সুমন শেখ ও এনামুল হক কে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেন উজির স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। ।

এ ব্যাপারে মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিবুর রহমান খান জানান, আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম । আনারস প্রতীক হাজ্বী মোঃ মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমান জানান, আসিফ খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে জাল ভোট দেয়ার পায়তারা করছিল । আমি বাধা দিলে বাকবিতন্ড হয় ।

রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, জেলা প্রশাসক মহোদয়সহ আমি ঘটনরাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি সামাল দিতে একজন ম্যাজিষ্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

রাজৈর নির্বাচন অফিস জানায়, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রাজৈর ভোট কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত : ০৬:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২