০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ধামইরহাটে ভিক্ষুকদের খাওয়ালো ‘মানবসেবা’

নওগাঁর ধামইরহাটে ‘মানবসেবা’ নামক একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে সমাজের কর্মহীন বয়স্ক ভিক্ষুকদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘মানবসেবার’ পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এসময় উপজেলার দুস্থ ও অসহায় ৭০জন বয়স্ক ভিক্ষুকদের দাওয়াত করে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়।

দাওয়াত খেতে এসে আবুল কাশেম বলেন, ‘মানুষের বাসা বাড়িত আর কাম করে খাওয়া পারো না। কতদিন গোস্ত ভাত খাও নি। মানবসেবা মোক আজকা ডাকে গোস্ত ভাত খাওয়ালো।’

মানবসেবার এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী বলেন, ‘মানবসেবা সত্যিকার অর্থেই মানুষের সেবা করছে। সমাজের বিত্তবানদের উচিত এমন মহতী উদ্যোগকে বেগবান করতে সার্বিক সহযোগিতা করা।’

মানবসেবার প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ বলেন, ‘সরকার বিভিন্ন ভাবে ভিক্ষুক নির্মূল করার প্রচেষ্টা করছেন। আমি সেই লক্ষ্য নিয়ে উপজেলার সকল ভিক্ষুকদের একত্রিত করে তাদের সঙ্গে আমরা একটি সম্পর্ক তৈরি করতে চাই। এরপর তাদেরকে বিভিন্ন ভাবে কর্মসংস্থান তৈরি করে দেওয়া যেমন, তাদের নিজ বাড়িতে ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করে দেওয়া, ছাগল অথবা গরু পালনসহ স্থায়ী কর্মসংস্থান করে দিতে চাই যাতে করে তারা আর ভিক্ষাবৃত্তি না করেন।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ধামইরহাটে ভিক্ষুকদের খাওয়ালো ‘মানবসেবা’

প্রকাশিত : ০৬:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২