ফেনী র দাগনভূঁঞা পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামে জাকের হোসেন খোকন(৫৭) নামীয় এক ব্যক্তি একটি ৪২ মাসের শিশু বাচ্চাকে ফিশারীর ঘাটে গোসল করাইয়া দেওয়ার ছলে যৌনপীড়ন ও ধর্ষনের চেষ্টা করে। এই বিষয়ে ভিকটিম শিশু বাচ্চার পিতা বাদী হয়ে দাগনভূূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ দ্রুত সময়ে ধর্ষনের চেষ্টাকারী ও যৌনপীড়নের আসামী জাকের হোসেন খোকন(৫৭), পিতা -মৃত মুকবুল আহাম্মেদ, সাং-ওমরপুর(আব্দুল আলী হাফেজ বাড়ী), বর্তমানে সাং-কৃষ্ণরামপুর, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করে। মফিজূর রহমান ফেনী
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















