০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকদের মিলনমেলা

বাঙ্গালী জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ১৯৬০ ও ৭০এর দশক । এরই ধারাবাহিকতায় ১৯৭১সাল হলো বাঙ্গালীর জীবনে শ্রেষ্ট সফলতা । শনিবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত তৎকালীন মৌলভীবাজার মহকুমায় ১৯৬৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত মাঠ কাপানো ছাত্র সংগঠক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং ১৯৭১এর রনাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে শহরের ১টি অভিজাত হোটেলের হলরুমে সেই সময়ের (১৯৬৬-১৯৭০) স্মৃতিচারণ ও মিলন মেলা অনুষ্টিত হয়েছে । তৎকালীন স্বাধীন বাংলা ছাত্র পরিষদের স্থানীয় সংগঠক ও বীর মক্তিযোদ্ধা “মোহাম্মদ গোলাম মওলা, এডভোকেট হারুনুর রশীদ ও সৈয়দ নাসির উদ্দিন আহমদ” এর উদ্যেগে আয়োজিত মিলন মেলা ও উন্মোক্ত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ইতিহাস বিকৃতি রোধে নিজেদের জীবদ্দশায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য পারষ্পরিক সহযোগিতা প্রত্যাশা করেন । বক্তারা বলেন, সেই সময় পশ্চিম পাকিস্থানপন্থী প্রভাবশালী রাজনৈতিক দল “মুসলিমলীগ কে ঠেকাতে মুসলিমলীগের নেতাদের নিকটাতœীয়দের-কে এবং পূর্ব পাকিস্থানের প্রগতিশীল রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদেরকে কৌশলে আ”লীগের নমিনেশন দেয়া হত । আর বর্তমানে টাকার বিনিময়ে নমিনেশন বানিজ্য চলছে । এ-সময় দ্বৈত নাগরিক (মক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধারা) বলেন , জন্মেছি এদেশে এদেশেই মরতে চাই । উক্ত মিলন মেলায় বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক রফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী, তৎকালীন কুলাউড়া থানা ছাত্রলীগ সম্পাদক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, তৎকালীন মহকুমা ছাত্রনেতা আব্দুল হক, ৬০এর দশকের ছাত্র সংগঠক আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা আহমদ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাহেদ বখত ময়নু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকদের মিলনমেলা

প্রকাশিত : ০৮:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২