০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

লুট হওয়া রডবোঝাই ট্রাক উদ্ধার করল পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১৫ টন রডসহ লুট হওয়া একটি ট্রাক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে উদ্ধার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। তবে এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি লরিকে আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করে একটি ডাকাত দল। এরপর ঢাকামুখী ১৫ টন রডবোঝাই ট্রাকটির চালক ও সহকারীকে ছুরির মুখে জিম্মি করে তারা। ট্রাকটিকে সীতাকুণ্ড পৌর সদর দিয়ে ঘুরিয়ে চট্টগ্রামে দিকে চালিয়ে নেয় চক্রটি। চালক ও তাঁর সহকারীকে নামিয়ে দেয় বাঁশবাড়িয়া এলাকায়। আশরাফুল করিম আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাঁরা বুঝতে পেরেছেন যে আন্তজেলা ডাকাত দলের চক্রটিতে ফেনী, সীতাকুণ্ড, হাটহাজারী ও কুমিল্লার একাধিক ব্যক্তি জড়িত। ট্রাকটি থেকে রড সরিয়ে ডাকাত দল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় খালি ট্রাক ফেলে যায়। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় মামলা করেন রডের মালিক ফেনীর ব্যবসায়ী গিয়াস উদ্দিন। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করেন তাঁরা। পরে গড়দুয়ারা ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় মদন পাঠানবাড়িতে অভিযান চালিয়ে মহিউদ্দিন নামের এক ব্যক্তির ঘরের সামনে থেকে রডগুলো উদ্ধার করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে মহিউদ্দিন পরিবার নিয়ে পালিয়ে যান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

লুট হওয়া রডবোঝাই ট্রাক উদ্ধার করল পুলিশ

প্রকাশিত : ০৮:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২