০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে মাদকসহ গ্রেফতার-২, ট্রাক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে মাদকসহ আমিনুর ইসলাম ওরফে আমীর হামজা ও ইমাম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়। গত শনিবার (২৯ জানুয়ারী) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া চুটকিপাড়া ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চুটকিপাড়া এলাকার সফিউদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ওরফে আমীর হামজা ও চট্রগ্রাম জেলার ভূজপুর উপজেলার বালুটিলা পূর্ব সোনাই ফুরছরি এলাকার সিরাজুল হকের ছেলে ইমাম হোসেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি/তদন্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা মামলার বরাত দিয়ে জানান, শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে কায়েতপাড়া এলাকা থেকে আমিনুর ইসলাম ওরফে আমীর হামজাকে ৫’শ পচিশ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬’শ টাকাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, বিশেষ অভিযানে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ট্রাক ও ৩০ কেজি গাজাঁসহ ইমাম হোসেন নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রূপগঞ্জে মাদকসহ গ্রেফতার-২, ট্রাক আটক

প্রকাশিত : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২