০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ চালানোর অভিযোগ

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি বিরোধপূর্ণ জমিতে জোর পূর্বক নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো রোডের মুন্সিপাড়া এলাকার মৃত মানাউল্লাহ বেপারীর ছেলে ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ হোসেন বাদী হয়ে গত( ২১ জানুয়ারী সিদ্ধিরগঞ্জ থানায় এবং ১৩ জানুয়ারী) নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর অভিযোগ করলেও থেমে নেই প্রতিপক্ষরা। প্রতিপক্ষরা আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গের প্রত্যক্ষ ইন্ধনে বীরদর্পে ওই জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ হোসেন।
অভিযুক্তরা হলো,সাইলো রোড মুন্সিপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে নূর মোহাম্মদ,মো: মাসুদ (দয়াল মাসুদ), মো: মাসুম,মেয়ে মৌসুমী,স্ত্রী খোশতারা,মৃত আবুল ডাক্তারের ছেলে মাহাবুব,মামুন,মেয়ে কলি,স্ত্রী পারভীন,মৃত জামির মিয়ার ছেলে মো: নূরু মিয়া।
অভিযোগে মোহাম্মদ হোসেন উল্লেখ করেছেন,সিদ্ধিরগঞ্জ মৌজাস্থিত ৫১৬ নং সিএস খতিয়ান,সিএস ও এসএ দাগ নং ৭৯০,আরএস খতিয়ান নং ১৯৫৫,আরএস দাগ নং ১০০৪৬,বিআরএস দাগ নং ১০৭৭৬,১০৭৭৭,জমির পরিমান ১৯ শতাংশ,ইহার কাতে ১১ শতাংশ ও ইহার কাতে ৫ শতাংশ সম্পত্তিতে খরিদ সূত্রে মালিক থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে ১২৬/২০২১ নং মোকদ্দমা দায়ের করি। উক্ত মোকদ্দমায় অভিযুক্তদের বিরুদ্ধে দে: কা: বি: আইনের ৩৯ আদেশ ১ রুলের বিধান মতে আবেদন করিলে বিজ্ঞ আদালত ৫ দিনের কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। গত বছরের ১৪ ডিসেম্বর দেওয়ানী কার্যবিধি আইনের ১৫১ ধারায় আবেদন করিলে গত ১০ জানুয়ারী বিজ্ঞ আদালত উভয় পক্ষের প্রতি স্থিতিবস্থার আদেশ প্রদান করেন। উক্ত আদেশের সংবাদ পেয়ে বিবাদীপক্ষ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া নির্মাণ কাজ শুরু করিয়াছে এবং এখনো নির্মাণ কাজ চালাইতেছে।
মোহাম্মদ হোসেন আরো জানায়, অভিযুক্তদের মধ্যে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মাসুদ ওরফে দয়াল মাসুদ অর্থের জোরে স্থানীয় কিছু প্রভাবশালীদের ম্যানেজ করে সম্পত্তিটি আত্মসাত করার জন্য নানা রকম পায়তারা চালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভুমি সন্ত্রাসদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ চালানোর অভিযোগ

প্রকাশিত : ০৯:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২