নাটোরের রালপুরে পরিত্যক্ত অবস্থায় একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে
উপজেলার লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এস্কেবেটর ( ভেকু) দিয়ে পুরাতন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ নির্মানের জন্য মাটি খননের সময় একটি সাটার গান ও একটি আগ্নেয় অস্ত্রের বাটের অংশ দেখতে পায় এস্কেবেটর এর চালক সহ স্থানীয়রা।
খবর পেয়ে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক ও এসআই তৌফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে নিয়ে যায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
লালপুরে সার্টারগান উদ্ধার
-
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















