১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল (৩০ জানুয়ারি) রবিবার রাতে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার সদর থানার যশদল এলাকার নুরুল ইসলামের ছেলে আজিজুল হক, ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে আল আমিন।

মামলার এজাহারে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে পরিবহন চাঁদাবাজ সদস্যরা বাস ও ট্রাক থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করে র‌্যাব ১১র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৭৩০ টাকা নগদ উদ্ধার করা হয়। রবিবার রাতে তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, গোলাকান্দাইল এলাকা থেকে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব ১১। পরে রবিবার রাতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রূপগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত : ০৪:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২