০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

গোয়াইনঘাটের দুই ইউনিয়নে নৌকার জয়

সিলেটের গোয়াইনঘাটে ষষ্ট ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউনিয়নে নৌকার বিজয় হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম ও ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে নৌকার প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এরআগে, গতকাল সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভোটাররা ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। পরে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় বিকেল চারটায়।
গোয়াইনঘাটের ৫নং পূর্ব আলীরগাঁও এবং ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ১৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা বেশ উৎসাহ-উদ্দীপণায় ভোট দিচ্ছেন। ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।
এখানে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
তবে, একাধিক ভোটারদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এখানকার নারী ভোটার সালমা বেগম (৩৫) বলেন,
সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরে ১০টায় ভোট দেই। তবে ভোটের পরিবেশ খুব ভালো ছিল।

ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় ভোটার সায়মা বেগমের (৩৫) সাথে।
তিনি বলেন, ভোট দিয়ে বের হলাম। মেশিনের মাধ্যমে এই প্রথম অভিজ্ঞতা। ভালোই লাগছে। তবে, লাইনে অনেক সময় দাঁড়িয়ে ছিলাম। প্রথমে বিরক্তি লাগলেও ভোট দিতে পেরে ভালোই লাগছে।
প্রথম বারের মতো ইভিএমে ভোট দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালোই লাগছে। শান্ত পরিবেশ। লাইনে দেরি হলেও ভোট প্রদান করতে বেশি সময় লাগেনি।

এই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউনুস আলী বলেন, এই কেন্দ্রের নারী-পুরুষ মিলিয়ে ১৭৭৮ জন ভোটার রয়েছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
তবে, ইভিএমের মাধ্যমে একটু সময় লাগলেও তা দ্রুত করার চেষ্ঠা করা হয়েছে।

এদিকে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে, কোথাও কোন ধরণের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

গোয়াইনঘাটের দুই ইউনিয়নে নৌকার জয়

প্রকাশিত : ০৭:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২