০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নামফলকে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চসিকের অভিযান শুরু

ফেব্রুয়ারির শুরুতেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকে (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি মোড়ে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
তিনি বলেন, নামফলকে বাংলার ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ (মঙ্গলবার) থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইংরেজি নামফলকে কালো রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নগরীর সকল ইংরেজি ভাষায় লেখা নামফলক বাংলায় করার নির্দেশ দিয়েছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গত সোমবার (৩১ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বাংলা ভাষা প্রচলন উদ্যোগের পক্ষে মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে মেয়র এই নিদের্শ দিয়েছিলেন ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নামফলকে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চসিকের অভিযান শুরু

প্রকাশিত : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২