১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে দূর্গম চরে বৃক্ষরোপন

ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মধ্য মেঘনায় জেগেউঠা দূর্গম চর নাওয়ালে বৃক্ষরোপন করছেন ভোলা-৩ আসেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন । বুধবার সকালে উপকুলীয় বন বিভাগের আয়োজনে ম্যানগ্রোভ বাগানে বৃক্ষরোপণ ও চর জহিরউদ্দিন গনটিকার কর্মসূচির উদ্বোধন করেন এমপি শাওন।

এসময় তিনি বলেন , প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছে বাংলাদেশ। ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে মেঘনায় জেগে উঠা চরগুলোতে ম্যানগ্রোভ তৈরী অপরিহার্য্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম যিনি জলবায়ু পরিবর্তনের সমস্যাটি নিয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।

এসময় তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিক‚লতা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য দক্ষতা ও সাফল্য প্রদর্শনের সুবাদে সমগ্র বিশ্বের কাছে আজ একটি রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে বাংলাদেশ।

পরে চর জহির উদ্দিনে অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ ও গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিশু, শহিদুল্যাহ কিরণ, মোঃ রাসেল, বনবিভাগের রেঞ্জকর্মকর্তা আকরাম হোসেন সহ আরো অনেকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি – আগের নিয়মে ভোট, আগের মতো ফি

ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে দূর্গম চরে বৃক্ষরোপন

প্রকাশিত : ০৬:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২