১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, চালক নিহত

  • বান্দরবান
  • প্রকাশিত : ০৭:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • 84

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকার পাইক্ষ্যং ঝিড়ি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম আবদুল গফুর (৩৫)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় হাসিম পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বান্দরবান সদর থেকে বিজিডির চাল নিয়ে ভোলা ড-১১-০১৪৯ নম্বরের একটি ট্রাক রুমা উপজেলায় যাওয়ার সময় পাইক্ষ্যং ঝিড়ি ব্রিজের মাঝামাঝি গেলে সেটি ভেঙেঙ্গে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে স্থানীদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবান রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন রয়েছে। এ বিষয়ে মুরুং বাজা‌র পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌কির আহ‌মেদ সিকদার ব‌লেন, বান্দরবান থে‌কে চালবোঝাই ট্রাক ব্রিজে ওঠার পর ব্রিজ ভে‌ঙে ট্রাক‌টি উল্টে যায়। এতে চালকের মৃত্যু হয়েছে। বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগা‌যোগ বন্ধ হয়ে গেছে। রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্তত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি – আগের নিয়মে ভোট, আগের মতো ফি

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, চালক নিহত

প্রকাশিত : ০৭:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২