১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ফুটফুটে ছেলের জন্ম দিয়েছে মানষিক ভারসাম্য হারানো নারী

  • বরিশাল অফিস
  • প্রকাশিত : ০৩:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • 75

মানষিক ভারসাম্য হারানো ভবঘুরে (পাগলী) ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে। মঙ্গলবার রাতে শেবাচিম হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় অজ্ঞাত নামা মানষিক প্রতিবন্ধি। শিশু সন্তানটি অসুস্থ হওয়ায় তাকে নবজাতক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। নারীকে হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ডা. মো. ফয়সাল বলেন, শিশুটির শ্বাস কষ্ট রয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় আছে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, অন্ত.সত্ত্বা মানষিক প্রতিবন্ধি ওই নারীকে বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘোরাফেরা করছিলো।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে উদ্ধার করে। পরে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে মঙ্গলবার রাতে শেবাচিম হাসপাতালে আনা হয়। রাতেই তার অস্ত্রপচার করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মুজাহিদ বলেন, অন্তসত্ত্বা অবস্থায় ওই পাগলী ঘোরাফেরা করছিলো। পরে তাকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়। তার নাম পরিচয় কেউ জানাতে পারেননি বলে ইউএনও জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি – আগের নিয়মে ভোট, আগের মতো ফি

ফুটফুটে ছেলের জন্ম দিয়েছে মানষিক ভারসাম্য হারানো নারী

প্রকাশিত : ০৩:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২