নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোঃ রতন (৩৫) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রতন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান,গ্রেফতারকৃত আসামি মামলা হওয়ার পর থেকে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















