চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেন্য অর্থনীতিবিদ অধ্যাপক ড শামসুল আলম।
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা নিবার্হী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু,ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল,জেলা যুবলীগের নেতা গাজী সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাড: জসিম উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড: আক্তারুজ্জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি প্রমুখ।
উল্লেখ্য আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ দোকানদার কে ২ বান করে ঢেউটিন ও ১৬ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















