০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত নয়নের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্থানীয় আলফাত স্কয়ারে এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ শান্তি ও সম্প্রতির শহর। এই শহরে দিনে দুপুরে এমন পরিকল্পিত হত্যাকান্ড কাম্য নয়। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের সবাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আহমদ নূর, এটিএম শাহীন রেজা, আলী হায়দার, কাউসার আলম, তোহা, ওয়াহিদ, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস প্রমুখ।

মানববন্ধন শেষে নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য গত রোববার (৩০ জানুয়ারি) সুনামগঞ্জ শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ব্যবস্হাপক নয়ন (২৪)কে এলোপাতাড়ি ভাবে চুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার দুই বন্ধু।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত : ০৮:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২