০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

সুনামগঞ্জের শান্তিগ উপজেলার পাগলায় মাইক্রোবাস (হাইয়েস)-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১০টার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে পাগলা বাজার এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালকের নাম জ্যোতিষ চন্দ্র দাশ (৪০)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন চান্দপুর গ্রামের যোগেন চন্দ্র দাশের ছেলে।

নিহত জ্যোতিষ পেশাগত কারণে সিলেটের বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ গামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩৮০৪) ও সুনামগঞ্জ থেকে সিলেটগামী সিএনজি (সিলেট-থ ১১-১০৯৪) ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীরা জানান, রাস্তায় দিন থেকে একটি মাটিবাহী ট্রাক বিকল অবস্থায় পড়ে থাকার কারণে রাতের আঁধারে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ঘটনাস্থলে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি, শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে যৌথভাবে দূর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পরে যারা চোট পেয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০৩:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২