ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের বঙ্গবন্ধুসেতুর পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত নিশ্চিত করেছেন। তবে বৃষ্টির কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চালাতে পারছে না চালকরা।
ট্রাক চালক আজাদ মিয়া বলেন, প্রায় ৫ ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। একটু এদিক সেদিক হলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্বাভাবিক গতির চেয়ে অনেক কম গতিতে গাড়ি চালাতে হচ্ছে।
ইয়াসির আরাফাত জানান, রাতে বৃষ্টি হওয়ার পর যানবাহনের চালকরা গাড়িতে ঘুমিয়ে পড়ে। এতে ভোর রাত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















