মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ অবৈধ জাল নির্মূলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেন মৎস বিভাগও বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার আগুনমুখা নদীতে অভিযান অপারেশন পরিচালনা করা হয় ।
উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালী সূত্রে জানাগেছে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান কম্বিং অপারেশনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার আগুনমুখা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আগুনমুখা নদী থেকে সাতটা নিষিদ্ধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫লাখ টাকা ।
এবিষয়ে কোষ্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর কন্টিনজেন্ট কমান্ডার এম ইউ আরিফ বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ অবৈধ জাল নির্মূলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৫লাখ টাকার জাল উদ্ধার করা হয়েছে এবং জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধিতে বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হচ্ছে
বিজনেস বাংলাদেশ/ এ আর




















