আমরা যে কোন দুর্ঘটনা ঘটার পরে সচেতন হই, কিন্তু তার আগে দেশে চারদিকে ঘটে যাওয়া ঘটনা থেকে যদি শিক্ষা নিতাম তাহলে বেঁচে যেত অসংখ্য প্রাণ।
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় সড়কের দুই পাশের শর্তবর্ষী গাছের ডাল মরে গেছে। এমনকি সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র বাজার ইস্টিশনে শর্তবর্ষী রোড কড়ি গাছের বেশ কিছু গাছের ডাল মারা গেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, বাজার ইস্টিশনে শর্তবছর ধরে দাঁড়িয়ে থাকা রোড কড়ি গাছ, যার বেশ কিছু ডাল মারা গেছে।
রায়হান নামে এক রিস্ক্রা চালক জানান, আমরা অনেক দিন ধরে দেখছি, এ গাছ গুলোর অনেক গুলো ডাল মরে গেছে। কখন যে ভেঙ্গে পড়ে , আমরা খুবই আতঙ্কিত হয়ে এখানে চলাচল করি। ডাল যদি ভেঙ্গে পড়ে তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে।
এদিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নে গিয়ে দেখা যায় একই অবস্থা, সেখানে হাটের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছের ডাল গুলো মরে গেছে।
এছাড়া রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী – রায়গঞ্জ রোডে শর্তবর্ষী রোড কড়ি গাছের বেশ কিছু গাছের ডাল মারা গেছে।
রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের খোকন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, এ গাছের পাশে আমাদের বাড়ি , আমরা সবসময় ভয়ে থাকি, কখন মনে হয় ভেঙ্গে পড়ে। তিন বছর ধরে এ গাছগুলো ডাল মরে গেছে। ঝড়-বৃষ্টিতে মাঝে মধ্যেই মরা গাছের ছোট্র ডাল ভেঙে পড়ে। কিন্ত কখনও যদি বড় ডাল ভেঙ্গে পড়ে, রাস্তায় পথচারী, যাত্রী ও যানবাহনচালকেরা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন। যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত।
ব্রামগাঁতী গ্রামের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, । গাছগুলোর নিচ দিয়ে হাঁটার সময় ভয়ে থাকতে হয়। কিন্তু গাছগুলো সরানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
বিশিষ্ট সাংবাদিক বুলবুল আহমেদ জানান, গত ২০২১ সালের কয়েক মাসে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক মানুষ গাছচাপা পড়ে ১০ জন নিহিত আর আহত হয়েছে শতাধিক বেশি আহত নারী-পুরুষ। এছাড়া গত ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি পিকনিক করেন ময়মনসিংহে ভালুকার মল্লিকবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির পিকনিক পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরা আম গাছের ডাল ভেঙে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
আমাদের দেশে যে কোন দুর্ঘটনা ঘটার পরেই আমরা সচেতন হই, কিন্তু তার আগে দেশে চারদিকে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা সচেতন হলে, অনেক ক্ষেত্রে কিছু কিছু দুর্ঘটনা কমানো সম্ভব।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















