১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

হবিগঞ্জে সকলের প্রিয় মুখ অমিয় চক্রবর্তী আর নেই

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সকলের প্রিয় মুখ প্রকৌশলী অমিয় চক্রবর্তী পরলোক গমন করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুঘর-স্কুল বাড়ির শ্রী রাজেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি স্ত্রী, একমাত্র পুত্র, ৭ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহি রেখে গেছেন। পরে রাত ১২ টায় সুঘর পারিবারিক শ্মশানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্টান অনুষ্ঠিত হয়।

পরিবারের লোকজন জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে বাহুবল উপজেলার মিরপুরস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন অমিয় চক্রবর্তী। পরবর্তিতে তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে, তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও একমাত্র পুত্র বার বার কান্নায় ভেঙ্গে পড়েন। বুকফাঁটা আর্তনাদে তারা বার বার অচেতন হয়ে পড়ছিলেন। এছাড়া তাঁর মৃত্যুর খবর জেলাজুড়ে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, রাজনীতিবিদ ও শোভাকাঙ্খিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাঁর বাড়িতে ভীড় করেন।

উল্লেখ্য, প্রকৌশলী অমিয় চক্রবর্তী ব্যক্তি জীবনে ছিলেন নম্র-ভদ্র ও দানশীল মানুষ। রোমান্টিকতা আর রসিকতা দিয়ে তিনি সকলের সাথে সু মধুর আচরন করতেন । তিনি ১৯৯৩ সালে হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশল হিসেবে যোগদান করেন। পরে গত ২০১৯ সালের ১২ আগস্ট তিনি অবসর গ্রহন করেন । তিনি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। তাঁর একমাত্র ছেলে অরিন্দ্রম চক্রবর্তী রাজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় বর্ষে অধ্যায়নরত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

হবিগঞ্জে সকলের প্রিয় মুখ অমিয় চক্রবর্তী আর নেই

প্রকাশিত : ০৮:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২