টাঙ্গাইলের কালিহাতীতে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। রোববার (৬ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার রাজাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
আটককৃত যুবক একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জলিল (৩৫)। র্যাবের দাবি আটককৃত জলিল মাদক ব্যবসায়ী।
আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জলিলকে আটক করা হয়। আটককৃত জলিল উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















