মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, লৌহজং, ও গজারিয়াসহ ৩ উপজেলার নবনির্বাচিত ৩০ চেয়ারম্যানগনদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল নব নির্বাচিত চায়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শিলু রায়, অতিরিক্ত জেলা প্রসাশক, আবুল গাজী ,জেলা নির্বাচন কর্মকর্তা বসির আহমেদ, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোবাশ্বের হোসেন খন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
গজারিয়া উপজেলার ৭ টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গন হলেন হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজ্জুজামান খাঁন জিতু, ও গজারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি।
সিরাজদিখান উপজেলার ১৪ জন ইউপি চেয়ারম্যান, ও লৌহজং উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান নিয়ে ৩ উপজেলায় মোট ৩০ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ বাক্য গ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















