ঝিনাইদহের সদর হাসপাতালে ২টি ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করা হয়েছে। আজ ০৬ ফেব্রুয়ারী দুপুরে হাসপাতালের মিলনায়তনে কর্তৃপক্ষের কাছে এ ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করা হয়। জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে তুর্কিস ফেন্ডস নামের একটি সংস্থা এ ভেন্টিলেশন সিস্টেম প্রদান করে।
এসময় সদর হাসপাতালের তত্ত¡াবোধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের কাছে ভেন্টিলেটর হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।
অনুষ্ঠানে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাউয়ূম শাহারিয়ার জাহেদী হিজল, সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথসহ স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ভেন্টিলেশনের মাধ্যমে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের সুচিকিৎসা প্রদান করা সম্ভব হবে বলে জানান আয়োজকরা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















