০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কটিয়াদীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার,ডিজিটাল গ্রন্থাগার’ স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ পালিত হয়েছে। শনিবার বিকালে শোভাযাত্রা,আলোচনা সভা,বই বিতরণ ও সেলুন পাঠাগার স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের গেইট থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রক্তদান সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনীতিক ও গ্রন্থাগার সংগঠক আবদুর রহমান রুমী,সাংবাদিক ও আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু,দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের কার্যকরী সমন্বয়ক কবি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ। অন্যদের মাঝে মেজবাহ উদ্দিন রোমান,মাহবুবুর রহমান,হাসান তারেক বাপ্পী,আশরাফিজুর রহমান হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আদমপুর আব্দুল ওয়াহাব স্মৃতি পাঠাগার,বাগরাইট আলোর ভুবন পাঠাগার ও চরআলগী শহীদ আনোয়ার হোসেন গণগ্রন্থাগারকে বই উপহার প্রদান এবং যাদুশিল্পী পলাশ বিশ্বাসের সেলুনে ‘সেলুন পাঠাগার’ স্থাপন করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

কটিয়াদীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিত : ০৯:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২