১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ও বন্দরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিপরদী ও বন্দরের জাঙ্গাল এ দু’টি দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো,কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিন রামখানা গ্রামের মৃত অসন্তী চন্দ্র দাসের ছেলে সুভাশ চন্দ্র দাস (৩৯) এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার ইসলামপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ইদ্রিস মিয়া (৭৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,দুপুর ২টায় সোনারগাঁয়ের ত্রিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোচালক সুভাশ চন্দ্র দাস মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান,ঘটনাস্থল থেকে সড়ক দূর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাসের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) বাস আটক করা হয়েছে। অপরদিকে,দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের জাঙ্গাল বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ইদ্রিস মিয়া নামে পথচারী নিহত হয়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, দুপুরের দিকে জাঙ্গাল বাসস্ট্যান্ডে নিশি ট্রান্সপোর্টের একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-২২-৯৬০৭) ইউটার্ন দিয়ে ঘুরানোকালে স্টার লাইনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-১৯৫৪) ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ পথচারী মারা যান। ট্রাক এবং বাসটিকে জব্দ করা সম্ভব হলেও ড্রাইভার-হেলপারকে আটক করা সম্ভব হয় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

প্রকাশিত : ০৬:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২