০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রহনপুর পৌর মেয়রসহ ২৬ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মারধরের অভিযোগে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ ২৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএম হুমায়ুন কবীর এ আদেশ দেন।

এপিপি আঞ্জুমান আরা জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমি-জমা সংক্রান্ত মারধরের অভিযোগ এনে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ ২৭ জনকে আসামী করে মামলা করেন। এ মামলায় সোমবার দুপুরে মেয়রসহ ২৬ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

রহনপুর পৌর মেয়রসহ ২৬ জন কারাগারে

প্রকাশিত : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২