০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ফুলবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিদ্যুৎ আইনে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দিনাজপুর যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান।
গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুজাপুর ও বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে বিদ্যুৎ আইনে দুই জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

দিনাজপুর যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়ে,মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করার অপরাধে উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল হকের এর ছেলে মোঃ আব্দুর রউফ কে বিদ্যুৎ আইন ২০১৮’এর(৩৮) এর (গ)ধারায় এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায়,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংযোগ বিচ্ছিন্ন করার পরেও নিজ উদ্দ্যেগে অবৈধভাবে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে চালানোর অপরাধে পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত শাহের হোসেন এর ছেলে মোঃ মাসুদ হাসান কে বিদ্যুৎ আইনের (৩৮) এর (ক)(৪০)ধারায় মামলা প্রদান করা হয়। একইসাথে তাদের দুজনের আবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের উপ-বিভাগীয় প্রকৌশলী (আবাসিক প্রকৌশলী) মোঃ উজ্জ¦ল আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, এএসআই মোঃ আলাল সহ সঙ্গীয় ফোর্স।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

ফুলবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

প্রকাশিত : ০৮:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২