প্রেমে ব্যর্থ হয়ে টাঙ্গাইলের মধুপুরে প্রীতম কুমার সিংহ (২১) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার ভোরে পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিতম কুমার সিংহ পৌর এলাকার উত্তম কুমার সিংহের ছেলে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুরাদ হোসেন নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রেমে ব্যর্থ হয়ে রোববার দিবাগত মধ্য রাতে এমোনিয়াম সালফেট নামক (গ্যাস ট্যাবলেট) সেবন করেন। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেয়ার পথেই তার মৃত্যু হয়। সোমবার দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।
জানা গেছে, প্রিতম এর আত্মীয় টাঙ্গাইলে কুমুদিনী মহিলা কলেজের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সম্প্রতি ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় প্রেমিকাকে হারানোর বেদনায় ও ক্ষোভে ইদুরের বিশ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে সে ভীষণ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে সোমবার বিকেলে কেন্দ্রীয় মহাশ্বশান ঘাটে তার শেষর্কৃত সম্পন্ন হয়।
মধুপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু আকন্দ জানান, প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।
এ ব্যাপারে মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুরাদ হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















