নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মারুফ হাসান (১৬)নামের এক স্কুল ছাত্র কিশোর গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ির বাজারের কাপড় ব্যবসায়ী শাহ্ আলমের ছেলে ও গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। গত শনিবার দুপুরে ওই বাজার সংলগ্ন বাড়িতে তার নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেন। নিহত কিশোরের পারিবারিক সুত্রে জানা যায়, মারুফ তার বাবার কাছে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ইয়ামাহা আর ১৫-এর ভার্সন-৩ মোটরসাইকেল কিনে চায়। কিন্তু মারুফের দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর অভ্যাস থাকায় ভয়ে তার বাবা তা কিনে দিতে অস্বীকৃতি জানায়।এতে অভিমান করে সে আত্মহত্যা করে। ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নম্বর-২, তারিখ-৫/২/২০২২ইং।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















