নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব-১১।
এসময় তাদের নিকট থেকে ৩ টি সুইচ গিয়ার চাকু,২ টি জিআই পাইপ এবং ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে রসুলবাগ ক্যানেল এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে মোঃ রিপন (৩১),সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ রিয়াজ (৩০),মৌচাক এলাকার মোঃ মহাসিনের ছেলে মোঃ নুর ইসলাম (২৭),আজিবপুর হাউজিং এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মোঃ শরিফ (২২),কানাপট্টি এলাকার মোঃ দয়াল গাজীর ছেলে মোঃ আল আমিন (২১),মুক্তিনগর এলাকার মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আসিফ (১৮), মুক্তিনগর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সোহান শেখ (১৮)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান,আটকরা ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে রসুলবাগ ক্যানেল এলাকায় অবস্থান করেছিল। তারা নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়,ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের ৭ সদস্যকে আটক
-
এস.কে মাসুদ রানাঃ- - প্রকাশিত : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- 64
ট্যাগ :
জনপ্রিয়




















