কিশোরগঞ্জের পাকুন্দিয়া ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে.
৯ (ফেব্রুয়ারি বুধবার) দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে.এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দ.পাকুন্দিয়া ইসলামিয়া ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ওসমান গনি.ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক সমিতির সভাপতি একে ফকরুদ্দিন.পাকুন্দিয়া মডেল মসজিদের ইমাম মুহাম্মদ সুলাইমান প্রমুখ.
বিজনেস বাংলাদেশ/ এ আর




















